Latest Update
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা মহান আল্লাহ্ তা’আলার জন্য। দুরুদ ও সালাম রাসুল (স.) এর প্রতি। মহান আল্লাহর প্রথম নির্দেশ হলো ‘পড়’। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। এখান থেকেই গড়ে ওঠে ভবিষ্যতের নেতৃত্ব। তৈরি হয় আলোকিত মানুষ। একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান শুধু বই পুস্তক নয়, মূল্যবোধ, নৈতিকতা এবং চরিত্রগঠনেরও মূল ভূমিকা পালন করে। শিক্ষার মাধ্যমে ব্যক্তির জ্ঞান ও আচরণের কাঙ্খিত পরিবর্তন ঘটে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কাঙ্খিত মানের শিক্ষা পাচ্ছি না। এর প্রধান কারণ হলো শিক্ষাক্রমে আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ের অভাব। যার ফলে সার্টিফিকেটধারী মানুষ তৈরি হয় বটে কিন্তু নৈতিক গুণাবলীসম্পন্ন আদর্শ মানুষ তৈরি হচ্ছে না। আদর্শ মানুষ তৈরির মহান ব্রতকে সামনে রেখে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে ড্যাফোডিলস্ হাই স্কুল। কাঙ্খিতমানের নৈতিক গুণাবলীসম্পন্ন আদর্শ ও যোগ্য মানুষ তৈরিই আমাদের মূল লক্ষ্য। নৈতিক ও মানসম্পন্ন শিক্ষাকে প্রাধান্য দিয়ে আমরা আধুনিক শিক্ষার প্রসার ঘটাতে চাই। শিক্ষার্থীকে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার সাথে সাথে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের উপযুক্ত মানবসম্পদ সৃষ্টির বাস্তবসম্মত পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা সকল শিক্ষক কর্মচারী এবং অভিভাবকদের সাথে একটি উন্নত ও সুরক্ষিত পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। যাতে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের সর্বোত্তম সম্ভাবনা অর্জন করতে পারে। এ লক্ষ্যে আমরা সর্বাত্মক চেষ্টা ও নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমাদের অঙ্গীকারসমূহ এবং বৈশিষ্ট্যসমূহের সফল বাস্তবায়ন আমাদেরকে অভীষ্ট লক্ষ্যে পৌছাবে ইনশা আল্লাহ।